০১ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার | Daily AjKaler Kontho

০১ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৩, ৫:০০ অপরাহ্ন
০১ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার

আজকালের কণ্ঠ ডেস্ক : গাইবান্ধা জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিনব কায়দায় পাচারকালে ০১ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

পুলিশ সুপার,গাইবান্ধা জনাব কামাল হোসেন মহোদয়ের দিক নির্দেশনা মোতাবেক অফিসার ইনচার্জ ডিবি গাইবান্ধা এর নেতৃত্বে ডিবি, গাইবান্ধার অফিসার ও ফোর্স ইং ৩১/১০/২০২৩ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন ০৯ নং হরিরামপুর ইউপির ০৭ নং ওয়ার্ডের পাথুরিয়া গ্রামস্থ জনৈক মো: বুজরু শেখ (৪৫), পিতা- মৃত শুকুর আলী এর দোকানের সামনে ১। বিপ্লব মিয়া রুবেল (২৫), পিতা- মৃত বাবু মিয়া, সাং- হরিরামপুর ২। পারভেজ হিরু (২৪),পিতা- মৃত গফুর মিয়া,সাং- চানপুর, উভয়ের থানা- গোবিন্দগঞ্জ, জেলা- গাইবান্ধা। দুইজনকে আটক করে।

এসময় আসামীদের তল্লাশী করে ১নং আসামী রুবেলের কাছে ডান হাতে থাকা শপিং ব্যাগ থেকে ৫০০ গ্রাম এবং ২ নং আসামী পারভেজ এর ডান হাতে থাকা বাজারের ব্যাগে সাদা পলিথিনে মোড়ানো পোটলা হইতে ৫০০ গ্রাম মোট ( ৫০০+৫০০) ০১(এক) কেজি মাদকদ্রব্য শুকনো গাঁজা উদ্ধারপূর্বক আলামত হিসেবে জব্দ করা হয়।

পুলিশ সুপার, মহোদয়ের নির্দেশনা মোতাবেক জেলা পুলিশ গাইবান্ধা জেলাকে মাদকমুক্ত করতে মাদকের বিরুদ্ধে নিয়মিত কঠোর অভিযান পরিচালনা করে যাচ্ছে।