আ.লীগ নেতাদের সঙ্গে বৈঠক | Daily AjKaler Kontho

আ.লীগ নেতাদের সঙ্গে বৈঠক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৩, ২:০৫ অপরাহ্ন
আ.লীগ নেতাদের সঙ্গে বৈঠক

আজকালের কণ্ঠ ডেস্ক : ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথরিন কুকের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের পক্ষে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান ও আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ।

মঙ্গলবার ইউকে ইন বাংলাদেশের এক্স হ্যান্ডেলে (টুইটার) একটি পোস্টে এ কথা জানানো হয়েছে। তবে কোথায় বৈঠকটি অনুষ্ঠিত হয় ও এতে কারা কারা ছিলেন সে বিষয়ে কিছু জানানো হয়নি।

বৈঠকের বিষয়ে এক্স বার্তায় ব্রিটিশ হাইকমিশন জানায়, হাইকমিশনার আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনার জন্য সন্ধ্যায় (মঙ্গলবার) আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাজ্য সব অংশীজনকে সংযম প্রদর্শন, সহিংসতা পরিহার এবং অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানায়।