ফাইনাল খেলবে দক্ষিণ আফ্রিকা-ভারত | Daily AjKaler Kontho

ফাইনাল খেলবে দক্ষিণ আফ্রিকা-ভারত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৩, ১২:০৫ অপরাহ্ন
ফাইনাল খেলবে দক্ষিণ আফ্রিকা-ভারত

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ আসে, বিশ্বকাপ যায়। দক্ষিণ আফ্রিকার শুধু দীর্ঘশ্বাস বাড়ে। ইতিহাসের এই অচলায়তন ভাঙতেই যেন এবার জেগে উঠেছে প্রোটিয়ারা। এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা যে বিধ্বংসী ক্রিকেট খেলছে, তাতে চিরকালের চোকারদের নিয়ে বড় স্বপ্ন দেখতে শুরু করেছেন সমর্থকরা।

স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে দেখার স্বপ্নের কথা জানিয়েছেন গ্রায়েম স্মিথ, ‘যদি স্বপ্নের কথা বলেন, আশা করি, এবার দক্ষিণ আফ্রিকা-ভারত ফাইনাল হবে। আহমেদাবাদে কী এক অভিজ্ঞতা হবে ভাবুন! আমি ফাইনাল দেখতে যাওয়ার জন্য বিমানের টিকিট পেতে যুদ্ধে নেমে যাব। এখনো দীর্ঘ পথ বাকি।

গ্রায়েম স্মিথের সেই স্বপ্নের ফাইনালের আগে ৫ নভেম্বর কলকাতায় লিগপর্বের ব্লকবাস্টার ম্যাচে ভারতের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ নিয়ে স্মিথ বলেছেন, ‘আমি ইডেন গার্ডেনে ভারতের বিপক্ষে কখনো খেলিনি। কিন্তু আবহটা জানি।