বাগেরহাটে ইটের আঘাতে ভাইয়ের মৃত্যু | Daily AjKaler Kontho

বাগেরহাটে ইটের আঘাতে ভাইয়ের মৃত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৩, ১১:৫৪ পূর্বাহ্ন
বাগেরহাটে ইটের আঘাতে ভাইয়ের মৃত্যু

আজকালের কণ্ঠ ডেস্ক : বাগেরহাটের কচুয়া উপজেলায় চাচাতো ভাইয়ের ইটের আঘাতে আহত এমরান শেখ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাগেরহাট জেলা পুলিশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

নিহত এমরান শেখ কচুয়া উপজেলার কলমিবুনিয়া এলাকার জলিল শেখের ছেলে। অভিযুক্ত রাব্বি শেখ একই এলাকার মহসিন শেখের ছেলে। দুজনে সম্পর্কে চাচাতো ভাই। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ বাড়িতে আনা হয়েছে। তবে এ ঘটনা এখন পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলার আবেদনও করা হয়নি।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারী পুলিশ পরিদর্শক বাবুল আক্তার বলেন, চাচাতো ভাইয়ের ইটের আঘাতে আহত এমরান শেখ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকার পরিস্থিতি শান্ত আছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।