
সুপ্রিম কোর্টে বারের স্টিকার ছাড়া সব ধরনের গাড়ি প্রবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে সু্প্রিম কোর্টের নিরাপত্তা সংক্রান্ত কমিটি।
মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। আগামী সপ্তাহ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গেছে।
এছাড়া সুপ্রিম কোর্টের প্রতিটি ভবনের ফটকে নিরাপত্তা জোরদার এবং কিছু গেট নির্ধারিত সময়ের পর বন্ধ রাখারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম কামরুল কাদের, বিচারপতি মহি উদ্দিন শামীম, বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন প্রমুখ।
আপনার মতামত লিখুন :