দোকান, শপিংমল ৪ টার পর বন্ধের নির্দেশ, আদেশ অমান্য করায় ৯জনকে অর্থদন্ড | Daily AjKaler Kontho

দোকান, শপিংমল ৪ টার পর বন্ধের নির্দেশ, আদেশ অমান্য করায় ৯জনকে অর্থদন্ড


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১৪, ২০২০, ১০:০৭ অপরাহ্ন
দোকান, শপিংমল ৪ টার পর বন্ধের নির্দেশ, আদেশ অমান্য করায় ৯জনকে অর্থদন্ড

মোহাম্মদ জামাল মল্লিক, শরীয়তপুর : শরীয়তপুরে কোভিড-১৯ প্রতিরোধে সদর উপজেলার মনোহর বাজার ও পৌরসভার বিভিন্ন স্থানে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করা, মাস্ক পরিধান না করে বাইরে ঘোরাফেরা করাসহ সরকারি আদেশ অমান্য করার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ৯ জনকে ৪ হাজার ৩’শ টাকা অর্থদন্ড করা হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৫ টা থেকে রাত সাড়ে ৭পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে সদর উপজেলা নিবাহী অফিসার মোঃ মাহাবুর রহমান শেখ এই অর্থদন্ড করেন। এসময় ব্যবসায়ীদের দোকান, শপিংমল বিকাল ৪ টার মধ‍্যে বন্ধ করার নির্দেশনা প্রদান করা হয়। পারস্পরিক দূরত্ব অন‍্যূন ৩ ফুট বজায় রাখতে সচেতনতা বৃদ্ধি করা হয়। প্রত‍্যেকদিন এ অভিযান অব‍্যহত থাকবে বলে জানান শরীয়তপুর সদর উপজেলা নিবাহী অফিসার মোঃ মাহাবুর রহমান শেখ।

আজকালের কন্ঠ /জামাল /মিজান