মোহাম্মদ নাসিমের মৃত্যুতে পারভীন হক সিকদার এমপির শোক | Daily AjKaler Kontho

মোহাম্মদ নাসিমের মৃত্যুতে পারভীন হক সিকদার এমপির শোক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১৩, ২০২০, ৭:৪১ অপরাহ্ন
মোহাম্মদ নাসিমের মৃত্যুতে পারভীন হক সিকদার এমপির শোক

মোহাম্মদ জামাল মল্লিক,শরীয়তপুর : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের সমন্বয়ক,সাবেক স্বাস্থ্য মন্ত্রী এবং সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন জাতীয় সংসদ এর নারী সংরক্ষিত আসনের এমপি ও ন্যাশনাল ব্যাংক এর পরিচালক পারভীন হক সিকদার।
এক শোক বার্তায় পারভীন হক সিকদার এমপি বলেন, প্রিয় জয় আপনার পিতা সাবেক স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মরহুম মোহাম্মদ নাসিম ভাই এর হঠাৎ মৃত্যুতে আমি ও আমার নির্বাচনী এলাকার জনগণের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং শোক জানাই। মন্ত্রী থাকা কালীন জনাব নাসিম ভাই দেশের উন্নতির জন্য অনেক ভালো উদ্যোগ নিয়ে ছিলেন। বাংলাদেশের উন্নয়নে তাঁর দূরদর্শী ভূমিকার জন্য জাতি তাকে চিরকাল স্মরণ করবে, আমি আল্লাহর কাছে মরহুমের আত্মার চির শান্তি কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আমাদের হৃদয়-অনুভূতি প্রকাশ করছি।

উল্লেখ্য, মোহাম্মদ নাসিম (৭২) আজ শনিবার সকালে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন( ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

আজকালের কন্ঠ /জে এম /এমএম