রোহিত-বুমরাহদের কোচ হলেন মালিঙ্গা | Daily AjKaler Kontho

রোহিত-বুমরাহদের কোচ হলেন মালিঙ্গা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৩, ৯:৫৯ পূর্বাহ্ন
রোহিত-বুমরাহদের কোচ হলেন মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। আর এ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ২০০৯ সাল থেকেই সম্পর্ক সাবেক শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার। আইপিএলের ২০১৯ আসর পর্যন্ত এ ফ্র্যাঞ্চাইজির হয়েই মাঠ মাতিয়েছেন তিনি। তবে এবার অন্য ভূমিকায় দেখা যাবে তাকে। এবার রোহিত-বুমরাহদের পেস বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন মালিঙ্গা।

তবে কেবল আইপিএলই না; এ ফ্র্যাঞ্চাইজির অন্য দুই দল মুম্বাই ইন্ডিয়ান্স নিউইয়র্ক (আমেরিকার মেজর লিগ ক্রিকেট) এবং মুম্বাই ইন্ডিয়ান্স কেপটাউনেরও (দক্ষিণ আফ্রিকান লিগ) বোলিং কোচ হয়েছেন সাবেক এ লঙ্কান।

মার্ক বাউচারের নেতৃত্বে দলটির কোচিং স্টাফে আরও রয়েছেন, ক্যারিবীয় তারকা অলরাউন্ডার কেইরন পোলার্ড।

এর আগে, কিউই কিংবদন্তি শেন বন্ড প্রায় ৯ বছর দলটির বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। এবার সেই দায়িত্ব সামলাবেন মালিঙ্গা।