আজ আইনজীবী মহাসমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী | Daily AjKaler Kontho

আজ আইনজীবী মহাসমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৩, ৯:৩১ পূর্বাহ্ন
আজ আইনজীবী মহাসমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী

আজকালের কন্ঠ ডেস্ক : ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ আইনজীবীদের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে, শনিবার (২১ অক্টোবর) সকালে তিনি বাংলাদেশ সুপ্রিমকোর্ট এলাকায় বাংলাদেশ বার কাউন্সিলের নবনির্মিত ভবন উদ্বোধন করবেন। অত্যাধুনিক সুযোগ-সুবিধা সংবলিত ১৫ তলা বিশিষ্ট ভবনটি ১৩৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়।

আইনজীবী মহাসমাবেশে সভাপতিত্বে করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতারাসহ সারাদেশ থেকে আগত বঙ্গবন্ধুর আদর্শ অনুসারী আইনজীবীরা এই মহাসমাবেশে অংশ নেবেন।