মেট্রোরেল চলবে ৩০ অক্টোবর উত্তরা থেকে মতিঝিল | Daily AjKaler Kontho

মেট্রোরেল চলবে ৩০ অক্টোবর উত্তরা থেকে মতিঝিল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৩, ৬:২০ অপরাহ্ন
মেট্রোরেল চলবে ৩০ অক্টোবর উত্তরা থেকে মতিঝিল

আজকালের কন্ঠ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৯ অক্টোবর দেশের প্রথম মেট্রোরেল এমআরটি-৬-এর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধন করবেন। আর উদ্বোধনের পরদিন ৩০ অক্টোবর থেকে এই অংশে বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে মেট্রোরেল। বুধবার বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ডিএমটিসিএল জানায়, এমআরটি-৬-এর উত্তরা থেকে আগারগাঁও অংশ এবং আগারগাঁও থেকে মতিঝিল অংশের ‘সিস্টেম ইন্টিগ্রেশন’ কাজ সম্পন্ন হয়েছে। যে কারণে তিন দিন উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল বন্ধ ছিল।

কীভাবে সিগন্যাল নিয়ন্ত্রণ করা যাবে, কমিউনিকেশন প্রক্রিয়া, রেলের ট্রাক সব মনিটর করা যাবে এখান থেকে। এমনকি কোনো যাত্রীর কারণে ট্রেনের দরজা বন্ধ করা না গেলে এখান থেকে মনিটর করে ব্যবস্থা নিতে পারবে। বাণিজ্যিকভাবে চলাচলের আগে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্টদের নিয়ে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পরিদর্শন করবেন।

মতিঝিল পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচলে বাকি মাত্র ১২ দিন। বাণিজ্যিকভাবে মেট্রোরেল পরিচালনার জন্য এখন চলছে সিমিউলিটর টেস্ট। অর্থাৎ কোন স্টেশনে কতক্ষণ ট্রেন থামবে, ট্রাকের বিভিন্ন বাঁকে কীভাবে ট্রেন নিয়ন্ত্রণ করা যাবে এসব বিষয়ে চূড়ান্ত টেস্ট চলছে। বাণিজ্যিক যাত্রা শুরু হলে কীভাবে তা নিয়ন্ত্রণ করা হবে সে হোমওয়ার্কও চলছে কন্ট্রোল সেন্টারে।

ডিএমটিসিএলে’র ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেন, ‘আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধনের দিন ২৯ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। এর পরদিনই বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচল করবে। আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। পুরো রুট চলাচলের জন্য আমাদের টেকনিক্যাল কিছু বিষয় পরীক্ষা করতে হয়, এগুলো করছি।