বাউফল প্রতিনিধি : নিজস্ব প্রতিনিধিঃপটুয়াখালী জেলার বাউফল উপজেলার এক স্টাফ নার্সকে (৩২) যৌন নির্যাতনের অভিযোগে মোঃ শাহ আলম (৬৫) (অবঃ) নামের এক চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। তিনি বাউফল হেলথ কেয়ার ডায়াগনষ্টিক সেন্টার এ্যান্ড ক্লিনিকের এনেসথেসিয়া বিভাগের চিকিৎসক। তিনি একসময় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে চাকরী করতেন। জানা গেছে, ডাঃ শাহ আলম বাউফল হেলথ কেয়ার ডায়াগনষ্টিক সেন্টার এ্যান্ড ক্লিনিকে কর্মরত অবস্থায় এক স্টাফ নার্সকে যৌন নির্যাতন করে আসছিলেন। একপর্যায়ে উক্ত নার্স সোমবার রাতে ডাঃ শাহ আলম ও বাউফল হেলথ কেয়ার ডায়াগনষ্টিক সেন্টার এ্যান্ড ক্লিনিকে পরিচালকসহ তিনজনকে আসামি করে বাউফল থানায় একটি মামলা দায়ের করে। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। ডাঃ শাহ আলমের বাড়ি বাউফল উপজেলার দাশপাড়া গ্রামে।তিনি দীর্ঘদিন ধরে উক্ত মহিলাকে কুপ্রস্তাব এবং অসামাজিক কাজে লিপ্ত হওয়ার জন্য অনুরোধ জানায়। তিনি অসামাজিক কাজে লিপ্ত না হওয়ার কারণে একটি রুমে নিয়ে তাকে শরীর মেসেজ সহ শরীরের বিভিন্ন অঙ্গে জোরপূর্বক হাত দিতে বাধ্য করেন।জানা যায় আসামি ডাঃ শাহ আলম বাউফল থানা হাজতে আছে কোর্টের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।
আজকালের কন্ঠ /ফোরকান / এমএম
আপনার মতামত লিখুন :