আগামী শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা | Daily AjKaler Kontho

আগামী শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৩, ৪:৪১ অপরাহ্ন
আগামী শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

আজকালের কন্ঠ ডেস্ক : ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে শনিবার (২১ অক্টোবর) রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে আয়োজিত ১৫০ সেতু উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, শনিবার ফিলিস্তিনের জন্য আমাদের শোক দিবস ঘোষণা করেছি। সেদিন আমাদের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এ ছাড়া কাল (শুক্রবার) দেশের প্রতিটি মসজিদে জুমার নামাজের পর দোয়ারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শুধু মসজিদেই নয়, অন্যান্য ধর্মাবললম্বী যারা আছেন তারাও নিজ নিজ মন্দির, গীর্জা ও উপাসনালয়ে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের জন্য প্রার্থনা করবেন, যাতে তারা নিজ দেশে অধিকার নিয়ে বাঁচতে পারে।

এ সময় বিএনপিকে খোঁচা দিয়ে শেখ হাসিনা বলেন, অনেকেই আবার এসব শুনলে নাখোশ হন। কারণ, তারা তো হত্যাকারীর দল। মানুষ মারাই তাদের কাজ। ফলে এমন হত্যাকাণ্ড তাদের বিচলিত করে না। তারাই আবার আমার পদত্যাগের দাবিতে আন্দোলন করছে।