সিঙ্গাপুরে রাষ্ট্রপতির ওপেন হার্ট সার্জারি সফল হয়েছে | Daily AjKaler Kontho

সিঙ্গাপুরে রাষ্ট্রপতির ওপেন হার্ট সার্জারি সফল হয়েছে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৩, ১২:৫৯ অপরাহ্ন
সিঙ্গাপুরে রাষ্ট্রপতির ওপেন হার্ট সার্জারি সফল হয়েছে

আজকালের কন্ঠ ডেস্ক : সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানান, বুধবার সকালে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে রাষ্ট্রপ্রধানের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

চিকিৎসকের বরাত দিয়ে আবেদীন জানান, রাষ্ট্রপতি এখন পোস্ট অপারেটিভ ইউনিটে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। তার জ্ঞান ফিরেছে। তিনি ভালো আছেন।

সোমবার (১৬ অক্টোবর) সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার স্ত্রী ড. রেবেকা সুলতানা। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি-৫৮৪ ) তাদের নিয়ে ওইদিন সকাল ৮টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে।

আগামী ৩০ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তার।