সাহাবুদ্দিনের সুস্থতা কামনায় পাবনায় দোয়া মাহফিল | Daily AjKaler Kontho

সাহাবুদ্দিনের সুস্থতা কামনায় পাবনায় দোয়া মাহফিল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৩, ১০:২৯ পূর্বাহ্ন
সাহাবুদ্দিনের সুস্থতা কামনায় পাবনায় দোয়া মাহফিল

আজকালের কন্ঠ ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের রোগ মুক্তি কামনা করে পাবনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (১৮ অক্টোবর) আসর নামাজ শেষে পাবনা শহরের কালাচাঁদ পাড়ার আল-হেলাল জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ নাসিম স্মৃতি পরিষদের উদ্যোগে এবং পাবনা জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক রকিব হাসান টিপুর সার্বিক সহযোগিতায় সর্বস্তরের মুসল্লিরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

মাহফিলে মোনাজাত পরিচালনা করেন আল-হেলাল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আল আমিন। মোনাজাতে রাষ্ট্রপতি দ্রুত রোগমুক্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করা হয়।

এ ছাড়াও পাবনার শায়েস্তাখা জামে মসজিদ, বড় বাজার মসজিদ, দিলালপুর মসজিদ, শিবরামপুর জামে মসজিদ, দক্ষিণ রাঘবপুর জামে মসজিদ, ঘোষপাড়া মসজিদ, আরিফপুর গোরস্তান জামে মসজিদসহ পাবনার অনেক মসজিদে রাষ্ট্রপতির রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ওপেন হার্ট সার্জারি করা হয়। হার্ট সার্জারি করেন বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক কফিদিস থিওডোরোস।