আম্ফানে ক্ষতিগ্রস্তদের মাঝে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহর ত্রান বিতরণ | Daily AjKaler Kontho

আম্ফানে ক্ষতিগ্রস্তদের মাঝে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহর ত্রান বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ৮, ২০২০, ৮:৪২ অপরাহ্ন
আম্ফানে ক্ষতিগ্রস্তদের মাঝে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহর ত্রান বিতরণ

মিজানুর রহমান : আজ ০৮/০৬/২০২০ইং তারিখে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্হ অসহায়দের মাঝে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা রিমোট এলাকা প্রতাপনগর ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি নির্মল রন্ঞ্জন গুহ ও সংগ্রামী সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর সার্বিক তত্বাবধানে ত্রাণ সামগ্রী ও বস্ত্র বিতরণ করেন স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ ।

নির্মল রঞ্জন গুহ বলেন, বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে একটি সমৃদ্ধ জাতি হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশের কথা উল্লেখ করে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পরিচালনার জনগণের ম্যান্ডেট পেয়ে ১৯৯৬ সালে সরকার গঠন করার পর বাংলাদেশের মানুষকে, এই জাতিকে আরো সমৃদ্ধ করার জন্য, বাংলাদেশের মানুষের দুঃখদুর্দশা লাঘব করার জন্য প্রাণান্তর চেষ্টা করেছেন, দিন-রাত পরিশ্রম করেছেন।

তাঁর নেতৃত্বে প্রথম ’৫০ এর দশক থেকে বহুবছরের খাদ্যঘাটতির বাংলাদেশ আজ মানুষ ১৭ কোটি মানুষের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, কোনো কোনো বছর খাদ্যে উদ্বৃত্ত। তাঁর নেতৃত্বে বাংলাদেশ স্বল্পন্নোত দেশের তালিকা থেকে নাম মুছে ফেলে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে, মহান ভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে অভিষিক্ত হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে বিশ্বের সামনে উন্নয়নের রোলমডেল।’ করোনা ভাইরাসজনিত সৃষ্ট এ সংকটে ক্রাসিস ম্যানেজার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততা ও দক্ষতার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা ৭৫ পরবর্তী ইতিহাসে নজিরবিহীন।

তিনি আরো বলেন,যতদিন এই মহামারী বিপর্যয় না কাটবে ততদিনই স্বেচ্ছাসেবক লীগ মানুষের পরম সতীর্থ হয়ে কাজ করবে। স্বেচ্ছাসেবক লীগ অতীতেও সকল বিপর্যয়ে মানুষের পাশে ছিল, দেশের এই ক্রান্তিলগ্নে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে মানুষের পাশে আছে এবং থাকবে।

এ সময় উপস্হিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক ও আশাশুনি উপজেলা নির্বাহী অফিসারের সমন্বয়ে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার আলীফ রেজা, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা সৈয়দ নাসির, রফিকুল ইসলাম বিটু, শাহ জালাল মুকুল, ওয়াহিদুল ইসলাম সজীব, ঢাকা মহানগর সাবেক নেতা মির্জা মোরশেদ মিলন, আজগর আলী এবং সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, জেলার নেতৃবৃন্দের মধ্যে শেখ মোঃ নাজমুল হক রনি, জিকু সাঈদ, আয়েশা সিদ্দিক সাবেক ছাত্র নেতা বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম খান বাবু সাতক্ষীরা পৌর কমিটি ও বিভিন্ন উপজেলা ও প্রতাপনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ।

আজকালের কন্ঠ /আজিজ / এমএম