মাগুরায় দরিদ্রদের মাঝে স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ বিতরণ করেন নির্মল রঞ্জন গুহ | Daily AjKaler Kontho

মাগুরায় দরিদ্রদের মাঝে স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ বিতরণ করেন নির্মল রঞ্জন গুহ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ৭, ২০২০, ৮:৩১ অপরাহ্ন
মাগুরায় দরিদ্রদের মাঝে স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ বিতরণ করেন নির্মল রঞ্জন গুহ

এমএম রহমান : বৈশ্বিক মহামারীতে মাগুরা জেলায় অসহায় মানুষের মাঝে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।এসময় সংগঠনের মাগুরা জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

নির্মল রঞ্জন গুহ বলেন,বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে একটি সমৃদ্ধ জাতি হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশের কথা উল্লেখ করে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পরিচালনার জনগণের ম্যান্ডেট পেয়ে ১৯৯৬ সালে সরকার গঠন করার পর বাংলাদেশের মানুষকে, এই জাতিকে আরো সমৃদ্ধ করার জন্য, বাংলাদেশের মানুষের দুঃখদুর্দশা লাঘব করার জন্য প্রাণান্তর চেষ্টা করেছেন, দিন-রাত পরিশ্রম করেছেন।

তাঁর নেতৃত্বে প্রথম ’৫০ এর দশক থেকে বহুবছরের খাদ্যঘাটতির বাংলাদেশ আজ মানুষ ১৭ কোটি মানুষের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, কোনো কোনো বছর খাদ্যে উদ্বৃত্ত। তাঁর নেতৃত্বে বাংলাদেশ স্বল্পন্নোত দেশের তালিকা থেকে নাম মুছে ফেলে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে, মহান ভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে অভিষিক্ত হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে বিশ্বের সামনে উন্নয়নের রোলমডেল।’করোনা ভাইরাসজনিত সৃষ্ট এ সংকটে ক্রাসিস ম্যানেজার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততা ও দক্ষতার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা ৭৫ পরবর্তী ইতিহাসে নজিরবিহীন।

এ সময়ে তিনি আরো বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব যতদিন থাকবে ততদিন সরকার মানবিক ত্রাণ সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ।

আজকালের কন্ঠ / মিজান