গাজীপুরের মসজিদের ইমাম ও খতিব এর মাঝে আর্থিক অনুদান প্রদান | Daily AjKaler Kontho

গাজীপুরের মসজিদের ইমাম ও খতিব এর মাঝে আর্থিক অনুদান প্রদান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২, ২০২০, ৮:৩৫ অপরাহ্ন
গাজীপুরের মসজিদের ইমাম ও খতিব এর মাঝে আর্থিক অনুদান প্রদান

মোঃ কবির হোসেনঃ বিশ্বব্যাপী করোনাভাইরাস (কোভিড১৯) এর সংক্রমণ জনিত পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে গাজীপুর মহানগরের সকল মসজিদের ইমাম-খতীবদের আর্থিক অসচ্ছলতা দূরীকরণে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ ০২ জুন মঙ্গলবার সকাল ১১:৩০ মিঃ সময় কোনাবাড়ী ডিগ্রী কলেজ মাঠে সকল মসজিদের ইমাম-খতীবদের মাঝে এই অনুদান প্রদান করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায়, জেলা প্রশাসক গাজীপুর এর আয়োজনে, এস এম তরিকুল ইসলাম জেলা প্রশাসক গাজীপুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আ. ক. ম মোজাম্মেল হক (এমপি) মাননীয় মন্ত্রী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম (মেয়র) গাজীপুর সিটি কর্পোরেশন ও সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী লীগ। সার্বিক ব্যবস্থাপনায় মোঃ সেলিম রহমান কাউন্সিলর ৮নং ওয়ার্ড সভাপতি ৭নং জোন গাজীপুর সিটি। আরো উপস্থিত ছিলেন শেখ আক্কাছ আলী বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী লীগ, আব্দুর রহমান মাস্টার সদস্য গাজীপুর মহানগর আওয়ামী লীগ, মোহাম্মদ নাসির উদ্দিন মোল্লা কাউন্সিলর ৯নং ওয়ার্ড, মোঃ কাউসার আহমেদ কাউন্সিলর ৭নং ওয়ার্ড, মোঃ হেলাল উদ্দিন হেলু সভাপতি ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ, হাজী শাহাব উদ্দিন সাধারণ সম্পাদক ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ, মোঃ আবুল কালাম আজাদ কাউন্সিলর ১১ নং ওয়ার্ড, মোঃ দেলোয়ার হোসেন দুলাল কাউন্সিলর ১০নং ওয়ার্ড, তাসলিমা নাসরিন মহিলা কাউন্সিলর, মিসেস মিনু বারেক মহিলা কাউন্সিলর, মোঃ জাহাঙ্গীর আলম সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবক লীগ গাজীপুর মহানগর, মোঃ রেজাউল করিম যুগ্মসাধারণ সম্পাদক (সাবেক) কোনাবাড়ী যুবলীগ, মোহাম্মদ বিল্লাল হোসেন সাংগঠনিক সম্পাদক ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ, মোঃ আশিকুর রহমান জিয়া সাধারণ সম্পাদক পদপ্রার্থী কোনাবাড়ি থানা যুবলীগ, মোঃ মিজানুর রহমান সাধারণ সম্পাদক ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ, এ আর নয়ন সভাপতি প্রার্থী স্বেচ্ছাসেবক লীগ কোনাবাড়ী থানা, মোঃ জাহিদ আহসান নয়ন সভাপতি ছাত্রলীগ ৮নং ওয়ার্ড সহ আওয়ামী অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ।

আজকালের কন্ঠ /কবির /এমএম