এবার বাজেট অধিবেশনে সাংবাদিকদের ‘না’ | Daily AjKaler Kontho

এবার বাজেট অধিবেশনে সাংবাদিকদের ‘না’


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১, ২০২০, ৬:১৩ অপরাহ্ন
এবার বাজেট অধিবেশনে সাংবাদিকদের ‘না’

আজকালের কন্ঠ ডেস্ক : এবারের বাজেট অধিবেশনে সংসদ ভবনে উপস্থিত হয়ে কভারেজ করার সুযোগ পাচ্ছেন না সাংবাদিকরা। করোনাভাইরাসের কারণে তাদের সংসদ টেলিভিশন দেখে সংবাদ সংগ্রহের জন্য বলেছে সংসদ সচিবালয়।

সোমবার দুপুরে জাতীয় সংসদের গণসংযোগ-১ এর পরিচালক মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত চিঠিতে এ কথা জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আগামী ১০ জুন বুধবার বিকাল ৫টায় একাদশ জাতীয় সংসদের অষ্টম অধিবেশন (বাজেট অধিবেশন) আহ্বান করেছেন। বাজেট অধিবেশনের সব কার্যক্রম সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হবে।
করোনাভাইরাসের (কোভিড ১৯) সংক্রমণ প্রতিরোধে জনস্বার্থে সংসদ টিভি থেকে বাজেট অধিবেশনের সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানানো হয় চিঠিতে। করোনা পরিস্থিতিতে বাজেট অধিবেশনকালীন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের পাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না বলে চিঠিতে উল্লেখ করা হয়।

আজকালের কন্ঠ /এম