‘বিশ্বকাপে আফগান ম্যাচে খেলতে নিষেধ করা হয়’ | Daily AjKaler Kontho

‘বিশ্বকাপে আফগান ম্যাচে খেলতে নিষেধ করা হয়’


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৩, ৬:১০ অপরাহ্ন
‘বিশ্বকাপে আফগান ম্যাচে খেলতে নিষেধ করা হয়’

স্পোর্টস ডেস্ক : বুধবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তামিম ইকবাল বলেছেন, আমাকে ক্রিকেট বোর্ড থেকে একজন ফোন করে বলেছেন, তুমিতো বিশ্বকাপ খেলতে যাবে, তবে তুমি আফগানিস্তানের সঙ্গে প্রথম ম্যাচ খেইল না।

আমি তখন বললাম আফগানিস্তানের সাথে খেলা হতে এখনও ১২-১৩দিন সময় বাকি আছে। আমি তখন পুরোপুরি ফিট হয়ে যাব। তখন আমি কেন খেলব না। তখন তিনি বললেন আচ্ছা, তুমি যদি বিশ্বকাপ খেলতে যাও তাহলে তোমাকে আমরা নিচের দিকে ব্যাটিং করাবো।

আমি চোট থেকে ফিরে নিউজিল্যান্ডের বিপক্ষে একটা ম্যাচে ভালো ব্যাটিং করেছি। এখন যদি বলা হয় নিচের দিকে খেলব এটা আমার জন্য মেনে নেয়া কঠিন ছিল। কারণ আমি ১৭ বছর ধরে ওপেনিংয়ে ব্যাট করেছি। কখনও তিন বা চারেও ব্যাটিং করিনি।

কিন্তু আমাকে বলা হলো নিচের দিকে ব্যাটিং করতে হবে। তখন আমি তার কথাটা ভালোভাবে নেইনি। সাম্প্রতিক সময়ে আমাকে অনেক বিষয়ে বাধ্য করা হয়েছে। তখন আমি ওনাকে বলেছি যদি নতুন এমন জিনিস ফেস করতে হয় তাহলে আমাকে বিশ্বকাপে পাঠাবেন না। আমি বলেছি এমন নোংরামির মধ্যে থাকতে চাই না।