মোঃ কবির হোসেনঃ পবিত্র মাহে রমজানের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ বাবুল হোসেন সভাপতি (সাবেক) কোনাবাড়ীথানা ছাত্রদল। তিনি বলেন, গাজীপুর মহানগর যুবদলের সভাপতি প্রভাষক বশির উদ্দিন সভাপতি জাতীয়তাবাদী যুবদল গাজীপুর মহানগর ও গাজীপুর মহানগর যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন ভাট্র এর পক্ষ থেকে দেশবাসিকে জানাই পবিত্র মাহে রমজানের পবিত্রতা ঈদুল ফিতর ও মোবারক বাদ।
সংযম ও সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান আমাদের মাঝে থেকে বিদায়ের পথে। এই মাসকে ঘিরে সবসময় আমাদের আগাম আয়োজন থাকে। বর্তমানে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণে সারা বিশ্ব আক্রান্ত বিপর্যস্ত। ভয়াল, এ মহামারিতে আক্রান্ত হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশও।ইতিমধ্যে মহামারি আকার ধারণ করেছে সারা বাংলাদেশসহ বিশ্বের অনেক উন্নত রাষ্ট্রও
তাই গাজীপুর মহানগর সহ সারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের কাছে আমার আহ্বান, নিজ নিজ ঘরে থেকেই ইবাদত-বন্দেগী করুন। সংকটময় এ মুহূর্তে ঘরে থেকেই পড়ুন পাঁচ ওয়াক্ত নামাজ।
পবিত্র রমজানের উছিলায় আল্লাহ যেন সব দুর্যোগ মহামারী থেকে আমাদের সবাইকে হেফাজত করেন।
আসুন সবাই মিলে আমরা মাহে রমজান মাসের পবিত্রতা রক্ষা করি” মহান আল্লাহর দরবারে সকলের সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করি। রহমত, বরকত ও মাগফিরাতের মহান বার্তা নিয়ে মাহে রামাদান আমাদের দ্বারে উপস্থিত হয়ে ছিল।
রমজানের প্রতিটি ক্ষণ রহমত বরকতে পরিপূর্ণ। এ মাসেই রয়েছে হাজার রাতের চেয়েও শ্রেষ্ঠ মহিমান্বিত রাত লাইলাতুল ক্দর।আর এই লাইলাতুল কদরের রাতকে উসিলা করে আমরা মহান আল্লাহর কাছে গাজীপুর মহানগরের সকল জনসাধারণ সহ সারা বাংলাদেশের জনগণের জন্য দোয়া কামনা করছি।
রমজানের মহান শিক্ষা সমাজের সকল স্তরে ও সবার মাঝে প্রতিফলিত হোক এটাই আমি কামনা করি।সবাইকে ঈদ মোবারক।
আজকালের কন্ঠ /কবির /মিজান
আপনার মতামত লিখুন :