যতই ক্ষমতার স্বপ্ন দেখেন বেলুন চুপসে যাবে: সেতুমন্ত্রী | Daily AjKaler Kontho

যতই ক্ষমতার স্বপ্ন দেখেন বেলুন চুপসে যাবে: সেতুমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২৩, ৬:০৯ অপরাহ্ন
যতই ক্ষমতার স্বপ্ন দেখেন বেলুন চুপসে যাবে: সেতুমন্ত্রী

আজকালের কন্ঠ ডেস্ক : কিছুদিন ধরে লক্ষ্য করছি মির্জা ফখরুল শুধু কাঁদছেন। কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছেন। অথচ ক্ষমতায় থাকতে কত বুক ভারি করেছেন। আরো কান্না আছে। কাঁদতে কাঁদতে বুক ভাসিয়ে ফেলবেন, তবু আপনাদের ক্ষমা নাই।মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এসব কথা বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, মির্জা আব্বাস সাহেব যতই ক্ষমতার স্বপ্ন দেখেন বেলুন চুপসে যাবে। ধমক দেন নিষেধাজ্ঞার। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ভয় দেখায় মির্জা ফখরুল। ভয় দেখানোর এজেন্সি নিয়েছে মির্জা ফখরুল।

আওয়ামী লীগ কারো নিষেধাজ্ঞার পরোয়া করে না জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ পরোয়া করে সংবিধান। আমরা কোনো দেশের নিষেধাজ্ঞা মানবো না। নিষেধাজ্ঞা দিয়ে শেখ হাসিনার বাংলাদেশকে দমানো যাবে না। জোরদার খেলা হবে। লাল সবুজ পাতাকা হাতে শেখ হাসিনার নেতৃত্বে বিজয় মিছিল চলবে।

ফিলিস্তিনের জন্য তো ইসরাইলকে নিষেধাজ্ঞা দেয়া হয় না। সুদান, সোমালিয়ায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তো বন্ধ হয়নি। নিষেধাজ্ঞা কেউ শোনে না। জাতিসংঘকেও অবজ্ঞা করছে অনেক দেশ।

বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম। অথচ ৪৮ মিনিটও আন্দোলনে দাঁড়াতে পারেনি। অসুস্থতার চেয়ে তাকে নিয়ে রাজনীতি করেছে বেশি বিএনপি বলে জানান ওবায়দুল কাদের।

২০০১ সাল ভুলে যান। আওয়ামী লীগের কোনো কর্মীর গায়ে আঘাত এলে পাল্টা আঘাত হবে। কোনো অবস্থাতেই ছাড় নয়। শুধু ঢাকা নয় বাংলাদেশ কার দখলে থাকে দেখা যাবে বলেও হুঁশিয়ারি দেন উচ্চারণ করেন ওবায়দুল কাদের।