মোঃ সানি হোসেন: বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য আমাদের দেশেও এর প্রভাব পরেছে ,যার ফলে গরীব,অসহা দিনমজুর ,রিক্সচালক ও অন্যান্য পেশার মানুষ বাড়ি থেকে বের হতে পারছেনা। পারছেনা তাদের প্রয়োজনীয় খাদ্য জোগাড় করতে। আর এই সংকটময় মুহূর্তে অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন চন পাড়া রুপগঞ্জ কায়েতপাড়া ইউনিয়ন আশার আলো ফাউন্ডেশন.
শনিবার,(২৩ মে) নারায়ণগঞ্জ, রূপগঞ্জ থানাধীন, চন পাড়ায় দিনমজুর, হোটেল শ্রমিক, ভ্যানচালক, সিএনজি চালক, ফেরিওয়ালা, ভবোঘুরে, চায়ের দোকানদার, অসহায় দুস্থ ও গরীব এমন পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন আশার আলো ফাউন্ডেশন। । খাদ্য সামগ্রীর মাঝে ছিল, সেমাই, চিনি দুধ।
ঈদ উপহারের আগেও আশার আলো ফাউন্ডেশনের উদ্যোগে এক’শ পরিবারের মাঝে রমজানের উপহার সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মাঝে ছিল চাল, ডাল, পেয়াজ, আলু, ও লবন।
উপস্থিত ছিলেন, মোঃ ইব্রাহীম, ফেরদৌস, পাবেল মাহমুদ, জাহাঙ্গীর হোসেন, সোহেল রানা, হৃদয়, রাহাত আরো অনেকে।
আপনার মতামত লিখুন :