আল আযহার বিশ্ববিদ্যালয়ে পড়তে সাইকেলে চার হাজার কিলোমিটার পাড়ি | Daily AjKaler Kontho

আল আযহার বিশ্ববিদ্যালয়ে পড়তে সাইকেলে চার হাজার কিলোমিটার পাড়ি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২৩, ১:৫২ অপরাহ্ন
আল আযহার বিশ্ববিদ্যালয়ে পড়তে সাইকেলে চার হাজার কিলোমিটার পাড়ি

আন্তর্জাতিক ডেস্ক : পছন্দের বিশ্ববিদ্যালয়ে পড়তে ছয় দেশের মোট চার হাজার কিলোমিটার পাড়ি দিয়েছেন গিনির এক যুবক। অবশেষে চার মাস পর তিনি মিশরের আল আযহার বিশ্ববিদ্যালয়ে পৌছান।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫ সেপ্টেম্বর মিসরের কায়রো পৌঁছলে আল-আজহার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে শিক্ষাবৃত্তি প্রদান করে। ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন ও শাইখুল আজহারের উপদেষ্টা ড. নাহলা আল-সাইদি তাঁকে স্বাগত জানান এবং বিভিন্ন বই উপহার দেন। ড. নাহলা আল-সাইদি জানান, ‘আল-আজহার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিদেশি শিক্ষার্থীদের বৃত্তিসহ সব ধরনের সহয়তা করে। বিদেশি শিক্ষার্থীদের সহায়তা শুধু মিসরেই সীমাবদ্ধ নয়; বরং বিভিন্ন দেশে পড়াশোনা করা শিক্ষার্থীদেরও পর্যাপ্ত সহায়তা করা হয়।

এমনকি আমি বুরকিনা ফাসো ও টোগোতে কোনো কারণ ছাড়াই তিনবার আটক হয়েছিলাম। আমার মনে হচ্ছিল, এখানেই আমার সব স্বপ্নের সমাপ্তি ঘটবে। তবে আমার সব দুঃখ ও কষ্ট ম্লান হয়ে গেছে, যখন আমি কায়রো অতঃপর আল-আজহারে এসে পৌঁছি। এখানকার পূর্ণ শিক্ষাবৃত্তি পেয়ে আমি কতুটুকু খুশি হয়েছি তা বলে বোঝাতে পারব না। আমি শাইখুল আজহার ড. আহমদ তাইয়েবসহ সংশ্লিষ্ট সবার প্রতি খুবই কৃতজ্ঞ।’