আজ সন্ধ্যায় দেশে ফিরছেন ওবায়দুল কাদের | Daily AjKaler Kontho

আজ সন্ধ্যায় দেশে ফিরছেন ওবায়দুল কাদের


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৩, ১০:৩৫ পূর্বাহ্ন
আজ সন্ধ্যায় দেশে ফিরছেন ওবায়দুল কাদের

আজকালের কন্ঠ ডেস্ক : সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে সন্ধ্যায় দেশে ফিরবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৫ ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বলে জানান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ।

এর আগে, গত ১৮ সেপ্টেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যান সরকারের এই মন্ত্রী।