মধুর কেন্টিনে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ | Daily AjKaler Kontho

মধুর কেন্টিনে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২২, ২০২০, ৬:৩০ অপরাহ্ন
মধুর কেন্টিনে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মিজানুর রহমান: আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিনে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে অসহায় দুস্ত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচীতে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হোন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।

বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা দুর্যোগের অমানিশার আলো হাতে আঁধারের সাহসী কান্ডারী উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও নিবিড় তত্ত্বাবধানে চলছে করোনা পরিস্থিতি মোকাবেলা ও ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্বাসন কাজ।

তিনি বলেন,যে কোন দুর্যোগে থেমে থাকেনি বাংলাদেশ, প্রতিকূলতা ডিঙ্গিয়ে মর্যাদার সাথে মাথা তুলে দাঁড়ানো এক দেশ বাংলাদেশ।

করোনা সংকটে বাংলাদেশ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ত্রাণ তৎপরতায় বিরল দৃষ্টান্ত স্হাপন করেছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,মাটি ও মানুষের এ দল অতীতেও মানুষের সাথে ছিলো,এখনো আছে,ভবিষ্যতেও থাকবে।

পরে অসহায় দুস্ত ও পথশিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু এবং বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

এ সময় স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় ও মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ /এমএম