অসহায়দের মাঝে কাঁচা বাজার সামগ্রী তুলে দেন সেলিম রহমান | Daily AjKaler Kontho

অসহায়দের মাঝে কাঁচা বাজার সামগ্রী তুলে দেন সেলিম রহমান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২১, ২০২০, ৭:৫৮ অপরাহ্ন
অসহায়দের মাঝে কাঁচা বাজার সামগ্রী তুলে দেন সেলিম  রহমান

গাজিপুর প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশনের ৭ নং জোনের সভাপতি ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সেলিম রহমানের ব্যক্তিগত উদ্যোগে ৮ নং ওয়ার্ডের সকল অসহায়, দুস্থ, গরিব, খেটে খাওয়া দিনমজুর সহ সকলের হাতে হাতে নিত্যপ্রয়োজনীয় কাঁচা বাজার সামগ্রী প্রদান করেন।
আজ ২১শে মার্চ বৃহস্পতিবার সকাল ১০ঘটিকার সময় হইতে পারিজাত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে নিজ অধ্যায়নে প্রায় দেড় সহস্রাধিক জনসাধারণের মাঝে এই ব্যতিক্রমী নিত্যপ্রয়োজনীয় কাঁচা বাজার সামগ্রী তুলে দেন। কাঁচা বাজার সামগ্রিক এর মধ্যে ছিল লাউ, মিষ্টি কুমড়া,জালি কুমড়া, সিসিঙ্গা, করোলা, পুঁইশাক, কাঁচা মরিচ, পটল, ঢেঁড়স, বেগুন ও আলু।

এ সময় কাউন্সিলর সেলিম রহমান সকলের উদ্দেশ্য করে বলেন ৮ নং ওয়ার্ডের একটি লোকও এই করোনা ভাইরাসের কারণে না খেয়ে থাকবে না। আপনাদের ঘরে খাবার নিত্য প্রয়োজনীয় জিনিস না থাকলে আমাকে সাথে সাথে ফোন দিবেন আমি আপনাদের পাশে থেকে ঘরে ঘরে খাবার পৌঁছে দেবো। আমি প্রতিজ্ঞাবদ্ধ আমি ওয়াদাবদ্ধ আপনারা আমাকে জানাবেন, যদি কোন একটি লোকও না খেয়ে থাকে, অথবা বাসায় খাবার না থাকে আমি তাদের খাবারের ব্যবস্থা করব।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ সোলায়মান মিঞা যুগ্মসাধারণ সম্পাদক (সাবেক) কোনাবাড়ী ইউপি।মোঃ সোহেল মিয়া সাধারণ সম্পাদক ৮ নং ওয়ার্ড কৃষকলীগ। হাজী পান্নু মিয়া বিশিষ্ট সমাজ।ছাত্রলীগ নেতা জাহিদ আহসান নয়ন,মোঃ আলমাস সহ অত্র ওয়ার্ডের আওয়ামী অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ।

অজকালের কন্ঠ /কবির /এম