স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন কাদের | Daily AjKaler Kontho

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন কাদের


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৬, ২০২৩, ১১:২৬ পূর্বাহ্ন
স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন কাদের

আজকালের কন্ঠ ডেস্ক : স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৪ ফ্লাইটে সকাল সাড়ে ৮টায় তিনি ঢাকা ছাড়েন।

বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ।

২০১৯ সালের ২ মার্চ শ্বাসকষ্ট শুরু হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন কাদের। হৃদপিণ্ডের রক্তনালিতে ধরা পড়ে তিনটি ব্লক। পরে ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর বাইপাস সার্জারি হয়। এরপর থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান ওবায়দুল কাদের।