মিজানুর রহমান :: মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা’র ৩৯তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মাননীয় নেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আজ বিকালে মিরপুর ১৪ নম্বরে ঢাকা ডেন্টাল কলেজের সম্মুখে দোয়া মাহফিল ও দুস্তদের মাঝে ইফতার বিতরন অনুষ্ঠানের আয়োজন করে।
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মেজবাউল হোসেন সাচ্চু, আলহাজ্ব মোবাশ্বের চোধুরী, আব্দুল আলীম,আজিজুল হক আজিজ, মহানগর উত্তরের সভাপতি ইসহাক মিয়া ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম, দক্ষিণের সাধারণ সম্পাদক তারিক সাঈদসহ কেন্দ্রীয় ও মহানগর উত্তরের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময়ে নির্মল রঞ্জন গুহ বলেন, বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে একটি সমৃদ্ধ জাতি হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশের কথা উল্লেখ করে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পরিচালনার জনগণের ম্যান্ডেট পেয়ে ১৯৯৬ সালে সরকার গঠন করার পর বাংলাদেশের মানুষকে, এই জাতিকে আরো সমৃদ্ধ করার জন্য, বাংলাদেশের মানুষের দুঃখদুর্দশা লাঘব করার জন্য প্রাণান্তর চেষ্টা করেছেন, দিন-রাত পরিশ্রম করেছেন।
তাঁর নেতৃত্বে প্রথম ’৫০ এর দশক থেকে বহুবছরের খাদ্যঘাটতির বাংলাদেশ আজ মানুষ ১৭ কোটি মানুষের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, কোনো কোনো বছর খাদ্যে উদ্বৃত্ত। তাঁর নেতৃত্বে বাংলাদেশ স্বল্পন্নোত দেশের তালিকা থেকে নাম মুছে ফেলে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে, মহান ভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে অভিষিক্ত হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে বিশ্বের সামনে উন্নয়নের রোলমডেল।’
করোনা ভাইরাসজনিত সৃষ্ট এ সংকটে ক্রাসিস ম্যানেজার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততা ও দক্ষতার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা ৭৫ পরবর্তী ইতিহাসে নজিরবিহীন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ইতিমধ্যে ১ লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষনা করেছেন। এছাড়াও ১ কোটি মানুষের মাঝে রেশন কার্ড এবং ৫০ লাখ মানুষের মাঝে নগদ সহায়তা কর্মসূচি চালু করা হয়েছে। ঈদকে সামনে রেখে এসকল উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আগামী দিনগুলো মানুষের পাশে এভাবেই যেন থাকতে পারি। দেশে এই করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও দলীয় নেতাকর্মীদের সহযোগিতার হাত আরো প্রসারিত করার জন্য তিনি আহবান এ জানান ।
আফজালুর রহমান বাবু বলেন, ১৯৮১ সালের এই দিন ১৭ মে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে বাংলাদেশে পদার্পণ করেছিলেন। তখন জিয়াউর রহমান গণতন্ত্রকে বাক্সবন্দি করে মার্শাল ডেমোক্রেসি চালু করেছিল, মুক্তিযুদ্ধের চেতনাকে নির্বাসিত করে দেশে পাকিস্তানি ভাবধারা ফিরিয়ে এনেছিল।
তাই ১৭ মে ১৯৮১ সালে শুধুমাত্র ব্যক্তি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ছিল না, এদিন ছিল গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনার অগ্নিবীণার স্বদেশ প্রত্যাবর্তন।’
তিনি আরো বরেন,যতদিন এই মহামারী বিপর্যয় না কাটবে ততদিনই স্বেচ্ছাসেবক লীগ মানুষের পরম সতীর্থ হয়ে কাজ করবে। স্বেচ্ছাসেবক লীগ অতীতেও সকল বিপর্যয়ে মানুষের পাশে ছিল, দেশের এই ক্রান্তিলগ্নে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে মানুষের পাশে আছে এবং থাকবে।
অনুষ্ঠানে নেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় এবং দোয়া শেষে প্রায় চার হাজার অসহায় দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
আজকালের কন্ঠ / মিজান
আপনার মতামত লিখুন :