বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ইমানুয়েল ম্যাক্রোঁ | Daily AjKaler Kontho

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ইমানুয়েল ম্যাক্রোঁ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৩, ১০:২৯ পূর্বাহ্ন
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ইমানুয়েল ম্যাক্রোঁ

আজকালের কন্ঠ ডেস্ক : ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে শ্রদ্ধা জানানোর পর পরিদর্শন করেছেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে শীর্ষ বৈঠক করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ।

দুই নেতার শীর্ষ বৈঠকে কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি সই এবং যৌথ সংবাদ সম্মেলন করবেন বলে আশা করা হচ্ছে। এর আগে গতকাল রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রধানমন্ত্রীর দেয়া নৈশভোজে যোগ দেন ফ্রান্সের প্রেসিডেন্ট। এসময় বিগত বছরগুলোয় বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ফ্রান্স বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী।গত রবিবার রাত সোয়া আটটায় ঢাকায় আসেন ফ্রান্সের প্রেসিডেন্ট। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। দুপুর দুইটায় ঢাকা ছাড়বেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।