শিশুতর্পন | Daily AjKaler Kontho

শিশুতর্পন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৩, ৭:০৬ অপরাহ্ন
শিশুতর্পন

যারা জাগাবে দেশ, ফোটাবে হাসি
স্নিগ্ধ করবে ধরা
তাদের গড়তে, মাতৃজাতির
ভূমিকা হবে সেরা।।
মায়ের প্রকৃতি, মায়ের আচরণ
বর্তিবে শিশুর পরে
তাইতো মায়েরা, জাতির সেবায়
গড়বে আদর করে
স্নেহ শাসন, উভয় মিলে
সোহাগ দিয়ে তাদের
মানুষের মত মানুষ করে
বাঁচবে দেশকে মোদের।।
পিতার দ্বায়িত্ব পিতার কর্তব্য
নয়তো নগন্য
তার ভূমিকা সন্তানের পরে
সবার অগ্রগন্য
তাইতো কবি বলেছেন মোদের
তেজদিপ্ত স্বরে
পিতার আশা মাতার ভাষা
সব শিশুরই অন্তরে।।

পপি মন্ডল
প্রধান শিক্ষক
১০৮ নং কবিরাজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
নাজিরপুর, পিরোজপুর।