ময়মনসিংহে ঐতিহ্যবাহী সরকার বাড়ী মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন : বাবু | Daily AjKaler Kontho

ময়মনসিংহে ঐতিহ্যবাহী সরকার বাড়ী মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন : বাবু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৩, ৩:৫৭ অপরাহ্ন
ময়মনসিংহে ঐতিহ্যবাহী সরকার বাড়ী মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন : বাবু

নিজস্ব প্রতিনিধি : আজ ময়মনসিংহ নগরীর নওমহলে ঐতিহ্যবাহী সরকার বাড়ী মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন ময়মনসিংহ সদর-৪ আসনের কৃতি সন্তান,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা আফজালুর রহমান বাবু মহোদয়।

উক্ত উদ্বোধন অনুষ্ঠান শেষে নওমহল এলাকাবাসীর সাথে এলাকার একাধিক উন্নয়নমূলক বিষয় নিয়ে মতবিনিময় করেন। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উক্ত এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক খন্দকার মাহবুব আলম।এছাড়াও মতবিনিময়ে অংশগ্রহন করেন উক্ত এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, আলহাজ্ব সফির উদ্দিন, আতাউর রহমান খান, মাহফুজুর রহমান সোহেল,শেখ আরমান আহমেদ রুবেল,বদরুদ্দোজা চৌধুরী,মাহবুবুর আলম সহ বিভিন্ন পেশাজীবি ও শ্রমজীবী মানুষ।

এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল মিন্টু, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক তানজীর আহমেদ রাজিব,ময়ময়নসিংহ জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হিমেল,ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান ইমন,ময়মনসিংহ মহানগর যুবলীগের সংগঠক উক্ত এলাকার কৃতি সন্তান রাফিউল আদনান প্রিয়ম,১নং অষ্টাধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক আরমান,ময়মনসিংহ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রকৌশলী রাজিবুল আলম বিপ্লব,ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাকসুদ খান, ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম শেখ,সহ-সভাপতি এলিস খন্দকার,শাহরিয়ার আলম পাপ্পু,সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম ফরাজী তানজিন,ইয়াসিন আরাফাত ওশান,প্রচার সম্পাদ একে রাসেল আহমেদ,গ্রন্থনা প্রকাশনা সম্পাদক ডা:জাহিদুল ফেরদৌস জয়,আইন বিষয়ে সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল, উপদপ্তর সম্পাদক জয়নাল আবেদীন,সদস্য শোয়েব ইসলাম কনক,সাব্বির রহমান, আশরাফুল ইসলাম সিফাত, ২৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দুলু,ময়মনসিংহ মহানগর ছাত্রীলগের সদস্য আফনান তাহা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।