বরুড়ায় জন্মাষ্টমী উপলক্ষে সম্প্রীতি সম্মেলন | Daily AjKaler Kontho

বরুড়ায় জন্মাষ্টমী উপলক্ষে সম্প্রীতি সম্মেলন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৮, ২০২৩, ১:৪৩ অপরাহ্ন
বরুড়ায় জন্মাষ্টমী উপলক্ষে সম্প্রীতি সম্মেলন

আজকালের কন্ঠ ডেস্ক : কুমিল্লার বরুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর রাত ৮ টায় বরুড়া পৌরসভার নৃসিংহদেব ও জগন্নাথ মন্দির প্রাঙ্গণে মন্দির পরিচালনা কমিটির সভাপতি গোপাল চন্দ্র সাহা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও এস কিউ ফাউন্ডেশন এবং সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের চেয়ারম্যান এ জেড এম শফিউদ্দিন শামীম।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরুড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাস্টার তপন কৃষ্ণ বণিক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ও কুমিল্লা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবু তাহের, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও বরুড়া পৌরসভার সাবেক মেয়র বাহাদুরুজ্জামান বাহাদুর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরুড়া উপজেলা শাখার সভাপতি ডাঃ তপন ভৌমিক, নৃসিংহ দেব ও জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুদর্শন ভদ্র, যুগ্ম সাধারণ সম্পাদক তাপস লাল দত্ত, এসময় আরো উপস্থিত ছিলেন এস কিউ ফাউন্ডেশন এর সদস্য সচিব মোঃ তোফায়েল হোসেন, বরুড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার শিখা, বরুড়া পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিনোয়ারা বেগম, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের সাবেক ভিপি মোঃ আব্দুল মান্নান, বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বরুড়া উপজেলা যুবলীগ নেতা নাসির উদ্দিন মিহির, বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ফরহাদ হোসেন, বরুড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক ও মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ আলম।

এ সময় প্রধান অতিথি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন।