জম্মাষ্টমীতে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ | Daily AjKaler Kontho

জম্মাষ্টমীতে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২৩, ১:১৯ অপরাহ্ন
জম্মাষ্টমীতে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

আজকালের কন্ঠ ডেস্ক : সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জম্মাষ্টমীর (ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি) দু’দেশের ছুটির কারণে আজ বুধবার (৬ সেপ্টেম্বর) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানির পাশাপাশি কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক আছে।

আগামীকাল বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে এ বন্দরে।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান। তিনি জানান, বুধবার দুই দেশে জম্মাষ্টমীর সরকারি ছুটি থাকায় পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে কোন আমদানি-রপ্তানি হবে না। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগেস্খশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও যাত্রীরা স্বাভাবিক নিয়মে যাতায়াত করছেন।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, বাংলাদেশ ও ভারতে জম্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকায় বুধবার আমদানি-রপ্তানি বন্ধ আছে। বৃহস্পতিবার সকাল থেকে ফের স্বাভাবিক বাণিজ্য শুরু হবে। তবে ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা খালি ট্রাক ফেরত যাওয়ার জন্য চেকপোস্ট কার্গো শাখা খোলা আছে। সেই সাথে দু’দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।