নিজস্ব প্রতিনিধি : বিশিষ্ট দানবীর,চর খরিচা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম গোলাম হোসেন সরকার স্মৃতি সংঘের আয়োজনে বিশাল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হাজার হাজার উৎসুক জনতার উপস্থিতিতে অনুষ্ঠিত হলো চরাঞ্চলের ঐতিহ্যবাহী খেলা রশি টানাটানি।
ময়মনসিংহ সদর উপজেলার চর খরিচা উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার উৎসুক জনতার উপস্থিতিতে গত ০৩/০৯/২৩ ইং তারিখে এক বিশাল রশি টানাটানি খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক,ময়মনসিংহের কৃতি সন্তান, ময়মনসিংহ-৪ আসনের আগামী দিনের স্বপ্ন সারথী জননেতা আফজালুর রহমান বাবু মহোদয়।খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রকৌশলী রাজিবুল আলম বিপ্লব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব নাজমুল হক মন্ডল,ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব আব্দুল আউয়াল মিন্টু,ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জনাব তানজির আহমেদ রাজিব,ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জনাব আজিজুর রহমান ইমন, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন কবির হিমেল,বোররচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সাব্বির,অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় এর অধ্যক্ষ আলহাজ্ব জাহাঙ্গীর মোহাম্মদ হাফিজ উদ্দিন,মহানগর যুবলীগ নেতা জনাব রাফিউল আদনান প্রিয়ম,ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জনাব আল-আমিন রনি,মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জনাব তানজিল ফরাজী,সাংগঠনিক সম্পাদক জনাব উষান মিয়া,ময়মনসিংহ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি প্রভাষক শাহিন আলম,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শফিক উদ্দিন আহমেদ নয়ন,স্টেজ ফর ইউথ ময়মনসিংহ মহানগর শাখার সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রলীগ নেতা রহমান কবির আফনান তাহা,সিরতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বিশিষ্ট আওয়ামী লীগ নেতা জনাব ডাক্তার মাসুদ আহমেদ,সৃজনী সঙ্গের সাধারণ সম্পাদক জনাব বাকের হোসেন নয়ন,চর-খরিচা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শহিদুল ইসলাম,বিশিষ্ট আওয়ামী লীগ নেতা জনাব মোজাফফর হোসেন,পার্শ্ববর্তী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তারা মিয়া,আওয়ামী লীগ নেতা জনাব মফিজুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা বৃন্দ,স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ শিক্ষক ছাত্র সহ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ ।অনুষ্ঠানটিতে আনুমানিক ২০ হাজার লোকের সমাগম ঘটেছিল।

প্রথম পুরস্কার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা আফজালুর রহমান বাবু মহোদয়ের পক্ষ থেকে একটি মোটর সাইকেল এবং রানারর্স আপের জন্য একটি ফ্রিজ দেওয়া হয়।
অনুষ্ঠানে পুরস্কার বিতরণের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে জননেতা আফজালুর রহমান বাবু বলেন চরাঞ্চলের এই ঐতিহ্যবাহী খেলায় অংশগ্রহণ করতে পেরে এবং আমাকে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য চরাঞ্চলবাসীর উপস্থিত হাজার হাজার জনতার প্রতি এবং আয়োজক কমিটির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।তিনি তার বক্তব্যের শুরুতেই ময়মনসিংহের আওয়ামী লীগের বট বৃক্ষ,সাবেক ধর্মমন্ত্রী মরহুম আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান ও মরহুম গোলাম হোসেন সরকার স্মরণে সকলের কাছে দোয়া চান।

আফজালুর রহমান বাবু বলেন ” সুস্থ দেহ সুন্দর মন,ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল ”। আমি আজ চরাঞ্চলের এই ঐতিহ্যবাহী খেলায় অংশগ্রহণ করে সত্যিই অভিভূত হয়েছি।পরিশেষে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চান এবং আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান এই নেতা। উৎসুক হাজার হাজার জনতা জননেত্রী শেখ হাসিনার পক্ষে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য দুই হাত তুলে সমর্থন জানিয়ে দেন এবং প্রিয় নেতার প্রতি সন্তুষ্ট প্রকাশ করে স্থানীয় নেতৃবৃন্দ জননেতা আফজালুর রহমান বাবুকে উদ্দেশ্য করে বলেন ” আপনার মাধ্যমে দীর্ঘ ২৮ বছরের অম্বিকাগঞ্জ কলেজ এমপিও হয়েছে,শম্ভুগঞ্জ থেকে বোররচর পর্যন্ত পাকা রাস্তা রিপেয়ারিংয়ের কাজ হয়েছে।এখন আপনার প্রতি আমাদের দাবি আপনি আমাদের শহরের সাথে সংযোগ ব্রিজ এবং শম্ভুগঞ্জ থেকে বোররচর রাস্তার মধ্যে ৪ কিলোমিটার রাস্তা রিপিয়ারিং এর বাকি আছে সেইটুকু করার দাবি জানাচ্ছি এবং সেই সাথে জননেত্রী শেখ হাসিনার কাছে দাবি জানাচ্ছি আগামী সংসদ নির্বাচনে ময়মনসিংহ -৪ আসনে আপনার মত একজন বাবু ভাইকে আমরা নৌকার কান্ডারী হিসেবে চাই”।প্রিয় নেতা সেই কাজগুলো দ্রুত গতিতে সম্পন্ন করার জন্য যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করবেন বলে চরাঞ্চলের উপস্থিত হাজার হাজার জনতাকে আশ্বাস দেন এবং আরো বলেন জননেত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে যাকে নৌকা দিবেন আমরা তার হয়ে কাজ করে জননেত্রী শেখ হাসিনার বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ।পরিশেষে তিনি বিজয়ী এবং বিজিত দলকে পুরস্কার বিতরণ করেন।
ঐতিহ্যবাহী এই খেলায় সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহবায়ক এবং সিরতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা জনাব ফয়জুর রহমান
আপনার মতামত লিখুন :