এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান | Daily AjKaler Kontho

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২৩, ৩:৩৭ অপরাহ্ন
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান

আজকালের কন্ঠ ডেস্ক : এডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম নাজমুল হাসান।

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাঁকে র‌্যাঙ্ক ব্যাজ পরানো হয়। নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরান ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান।

এসময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব তোফাজ্জল হোসেন মিয়া, সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হাসিবুল আলম উপস্থিত ছিলেন।

এডমিরাল এম নাজমুল হাসান গত ২৪ জুলাই বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নেন।