নিজস্ব প্রতিনিধি : গতকাল ময়মনসিংহ সদর উপজেলার অন্তর্গত চর ঈশ্বরদিয়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় উঠান বৈঠক করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, ময়মনসিংহ-৪ আসনের কৃতি সন্তান জননেতা আফজলুর রহমান বাবু মহোদয়।
গতকাল রাত ৯.৩০ ঘটিকায় ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদীয়া ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব বকুল সরকারের সভাপতিত্বে এবং চর ঈশ্বরদিয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক জনাব আসাদুজ্জামান আসাদের আয়োজনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয় স্থানীয় চরহরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।এ সময় আরো উপস্থিত ছিলেন চর ঈশ্বরদীয়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক জনাব আবুল কাশেম, ইউনিয়ন পরিষদ মেম্বার ও আওয়ামী লীগ নেতা জনাব আশরাফুজ্জামান,মানবাধিকার সংগঠন ময়মনসিংহ সদর উপজেলার সভাপতি ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ময়মনসিংহ সদর উপজেলার আহ্বায়ক জনাব তারেক মাহমুদ সহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

রাত ১১.০০ ঘটিকায় স্থানীয় কালাকুরের পার অন্য একটি উঠান বৈঠকে সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেম্বার জনাব আবুল বাশার এবং উঠান বৈঠকের আয়োজন করেন চর ঈশ্বরদীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জনাব হাবিবুর রহমান রাসেল।চর ঈশ্বরদীয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আল আমিনের বাবা জনাব আব্দুল মান্নান,ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহমান,ময়মনসিংহ জেলা জাতীয় শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি জনাব আরিফুল ইসলাম সামাদ,চর ঈশ্বরদীয়া ইউনিয়ন কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব কালাম উদ্দিন কালা,চর ঈশ্বরদীয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম মোকাদুল,৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম সরকার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সুরুজ উদ্দিন,আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুর রাজ্জাক মন্ডল,আওয়ামী লীগ নেতা আব্দুল বারেক মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ দুলাল মিয়া,আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন, মোঃ আব্দুল কাদির, আব্দুল জলিল,রহমান মুন্সী,বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান,স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক বৃন্দ,সদস্য ওয়ার্ডের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চর ইশ্বরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার মরহুম শামসুল হক সাহেবের বাড়িতে রাত্র সাড়ে ১২.০ ঘটিকায় অন্য আরেকটি উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বিশিষ্ট আওয়ামীলীগ নেতা জনাব মুক্তার হোসেন এবং অনুষ্ঠানটির আয়োজন করেন চর ঈশ্বরদীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক জনাব শাহানুর ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মমতাজ উদ্দিন,সাংগঠনিক সম্পাদক,চর ঈশ্বরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ,জনাব হারুনুর রশিদ,সাবেক সভাপতি,কৃষক লীগ চর ইশ্বরদিয়া ইউনিয়ন,আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব মোঃ রিপন মিয়া,বিশিষ্ট আওয়ামী লীগ নেতা জনাব আব্দুর সামাদ,বিশিষ্ট আওয়ামী লীগ নেতা জনাব আনারুল ইসলাম,আব্দুল করিম সরকার,৬ নং চরশ্বরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা,জনাব আব্দুর রহমান,সাধারণ সম্পাদক ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ,জনাব রমজান আলী,৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জনাব রিপন সরকারএসব উঠান বৈঠকে প্রধান অতিথি জননেতা আফজালুর রহমান বাবু মহোদয়েরর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি জনাব আব্দুল আউয়াল মিন্টু,ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জনাব তানজির আহমদ রাজীব,ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জনাব আজিজুর রহমান ইমন,ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন কবির হিমেল, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জনাব আল আমিন রনি,ময়মনসিংহ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব প্রকৌশলী রাজিবুল আলম বিপ্লব,সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সাগর,সিনিয়র সহ-সভাপতি জনাব প্রভাষক শাহিনুর আলম,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ইঞ্জিনিয়ার শফিক উদ্দিন আহমেদ নয়ন,দপ্তর সম্পাদক জনাব সিদ্দিক মিয়া,চর নিলক্ষীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব এনামুল ইসলাম,সাধারণ সম্পাদক জনাব আল মামুন,পরাণগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব জুলহাস উদ্দিন,দাপুনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জনাব মিলন আহমেদ,বোররচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক জনাব আতিউর রহমান রতন সহ জেলা,মহানগর ও সদর উপজেলা নেতৃবৃন্দ।

এসব উঠান বৈঠকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ময়মনসিংহ -৪ আসনের আগামী দিনের স্বপ্ন সারথী জননেতা আফজালুর রহমান বাবু বলেন একটি পক্ষ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাওয়াকে বাধাগ্রস্ত করতে চায়।বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ এই সমস্ত ষড়যন্ত্রকারীদের কে প্রতিহত করে সকলে সিদ্ধান্ত নিয়েছে আবারো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য।জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রশংসা করে তিনি আরো বলেন একমাত্র জননেত্রী শেখ হাসিনা সরকার সারা বাংলাদেশে সরকারি ভাবে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করেছেন,ব্যবস্থা করেছেন আলেমদের সর্বোচ্চ শিক্ষা সনদের,এছাড়াও সরকারের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকান্ড পদ্মা সেতু থেকে শুরু করে মসজিদ মাদ্রাসার মক্তব পর্যন্ত বিভিন্ন ধরনের কর্মকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
সর্বোপরি তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেওয়া মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য সকলের কাছে প্রতি আহ্বান জানান এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য সকলের নিকট দোয়া যান।
আপনার মতামত লিখুন :