সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী | Daily AjKaler Kontho

সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৩, ৩:৩৬ অপরাহ্ন
সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

আজকালের কন্ঠ ডেস্ক : সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশে যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১ সেপ্টাম্বর) বিকাল তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে এই ছাত্রসমাবেশ শুরু হয়। আর কিছুক্ষণের মধ্যে প্রধান অতিথির বক্তব্যে তরুণদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী দিক-নির্দেশনামূলক বক্তব্য দেবেন।

স্মরণকালের সবচেয়ে বড় এই সমাবেশে সারাদেশ থেকে অন্তত পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী যোগ দিয়েছে বলে দাবি ছাত্রলীগের। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করতে এই ছাত্র সমাবেশের মধ্য দিয়ে নতুন শপথ নেবে ছাত্রলীগ।