সুখী দাম্পত্যের রহস্য ফাঁস করলেন রানি মুখার্জি | Daily AjKaler Kontho

সুখী দাম্পত্যের রহস্য ফাঁস করলেন রানি মুখার্জি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৩০, ২০২৩, ১১:৫৫ পূর্বাহ্ন
সুখী দাম্পত্যের রহস্য ফাঁস করলেন রানি মুখার্জি

বিনোদন ডেস্ক : পরিচালক ও প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে বিয়ের পর থেকে রানি মুখার্জিকে ক্যামেরার সামনে দেখা যায় কম। ব্যক্তিগত জীবন নিয়ে ভীষণ চাপে তারা।

রানি ২০১৪ সালে আদিত্য চোপড়াকে বিয়ে করেন। এরপর ২০১৫ সালে তাদের জীবনে আসে মেয়ে আদিরা।

এবার আদিত্যের অনেক অজানা কথা ফাঁস করে দিলেন রানি। সঙ্গে শেয়ার করলেন তাদের সুখী দাম্পত্যের চাবিকাঠি। খবর হিন্দুস্তান টাইমসের।

রানি বলেন, ‘আমার কাছে আদির সঙ্গে কাটানো সেরা সময় হলো যখন আমরা একসঙ্গে সিনেমা দেখি। আর এ কাজটা আমরা প্রতি সপ্তাহে শুক্রবার যশরাজ স্টুডিওতে করি; কিন্তু যখন দেশের বাইরে থাকি, তখন তো সব জায়গাতেই একসঙ্গে হাত ধরে রাস্তায় হাঁটি, সেটা বেশ মজার…ভালো লাগে। এরপর সিনেমার টিকিট কেনার লাইনে দাঁড়ানো, পপকর্ন কেনা। আজকাল তো পিৎজাও পাওয়া যায়। বেশ ভালো খাবার পাওয়া যায় (সিনেমা হলে)। খেতে খেতে পছন্দের ছবি দেখা, দারুণ এক অভিজ্ঞতা’।

রানি জানিয়েছেন তিনি আত্মজীবনী লিখছেন। সেখানে তাদের দাম্পত্যের অনেক রহস্য ফাঁস হবে।

রানি জানান, প্রতিদিনই আদিত্যের সঙ্গে দাম্পত্য সম্পর্ক আকর্ষণীয় করে তোলেন তিনি।

২০০১ সালে পায়েল খান্নাকে বিয়ে করেন আদিত্য, ২০০৯ সালে এ সম্পর্ক ভেঙে যায়। এরপর থেকেই রানি-আদিত্যর প্রেমের গুঞ্জন ডানা মেলতে শুরু করে। অনেকেই দাবি করেন, রানির প্রতি আকৃষ্ট হওয়ার জেরেই পায়েলকে ডিভোর্স দেন আদিত্য। তবে সেই অভিযোগ ওড়িয়ে দেন রানি।