নিজস্ব প্রতিনিধি : রাজধানীর সূত্রাপুরের চাঞ্চল্যকর পিতা-পুত্র হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি ভুট্রো’কে দীর্ঘ ১৭ বছর পর খুলনার টুটপাড়া এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব- ১০।
গত ২৮ আগস্ট ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক ২০:১০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে র্যাব- ০৬ এর সহয়াতায় খুলনার সদর থানাধীন টুটপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে গত ২০০৪ সালে রাজধানীর সূত্রাপুরের চাঞ্চল্যকর পিতা-পুত্র হত্যা মামলায় মৃত্যুদন্ডে দন্ডিত সাজা পরোয়ানাভূক্ত আসামি ভুট্রো ওরফে আবু তালেব ভুট্রো (৪২), পিতা- মহব্বত আলী, সাং- আলীনগর, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লা’কে গ্রেফতার করে।
আপনার মতামত লিখুন :