নরসিংদীতে প্রকাশ্যে চাঁদাবাজি, গ্রেপ্তার ২ | Daily AjKaler Kontho

নরসিংদীতে প্রকাশ্যে চাঁদাবাজি, গ্রেপ্তার ২


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০২৩, ১২:৩৩ অপরাহ্ন
নরসিংদীতে প্রকাশ্যে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

:: নরসিংদী প্রতিনিধি ::

নরসিংদী জেলা রায়পুরা থানার দূর্গম চরাঞ্চলের বিভিন্ন এলাকার সড়কে দাঁড়িয়ে মারধর ও প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। (২১ আগস্টে) দিনব্যাপী অভিযান চালিয়ে এই দুইজনকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান। গ্রেপ্তারকৃতরা হলেন— শাহ আলম ও আবুল কালাম।

অভিযান শেষে তিনি জানান, রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসানের কঠোর নির্দেশ রয়েছে যেভাবে হোক চাঁদাবাজি বন্ধ করতে হবে। পুলিশ চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পাড়াতলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌস কামাল জুয়েল এর নেতৃত্বাধীন একটি চক্র জোরপূর্বক চাঁদার টাকা আদায় করে আসছিল।

এর আগে একজন মৎস্য খামার ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মেরে অনাগত সন্তানকে হত্যা করে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জনসাধারণের পক্ষ থেকে বিচারের দাবি থাকলেও এবার ই প্রশাসন সরাসরি পদক্ষেপ নেয়।

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে এবং হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।