মানুষ এখন এক গ্লাস গণতন্ত্র নয় : পরিকল্পনামন্ত্রী | Daily AjKaler Kontho

মানুষ এখন এক গ্লাস গণতন্ত্র নয় : পরিকল্পনামন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২৩, ৩:৪৮ অপরাহ্ন
মানুষ এখন এক গ্লাস গণতন্ত্র নয় : পরিকল্পনামন্ত্রী

আজকালের কন্ঠ ডেস্ক : গণতন্ত্রের চেয়ে উন্নয়নকে এগিয়ে রাখতে চান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, আমার বিশ্বাস মানুষ এখন উন্নয়নে আগ্রহী। মানুষ এখন এক গ্লাস গণতন্ত্র নয়, তারা এক গ্লাস উন্নয়ন চায়। গণতন্ত্রের চেয়ে আমাদের খাবারের ওষুধ, টয়লেট বেশি জরুরি।

রোববার রাজধানীর শেরে বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মূলত ‘সেভ দ্য চিলড্রেন’ আয়োজিত সূচনা প্রকল্পের ফল প্রকাশ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় ঐক্যের বিষয়ে মন্ত্রী বলেন, ভালো কাজের জন্য জাতীয় ঐক্য প্রয়োজন। সরকার উদার নীতিতে বিশ্বাস করে। দেশের কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সরকার সবার উন্নয়নের জন্য কাজ করে। ক্ষুধা ও দারিদ্র কমিয়ে আনা কমিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন, এনডিসি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবরাক। অনুষ্ঠানের আয়োজন করে সূচনা, ইউরোপীয় ইউনিয়ন এবং ইউকেএইড।