রোহিঙ্গাদের মাথাপিছু সহায়তার পরিমাণ কমে প্রায় অর্ধেক | Daily AjKaler Kontho

রোহিঙ্গাদের মাথাপিছু সহায়তার পরিমাণ কমে প্রায় অর্ধেক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৬, ২০২৩, ৭:০৫ অপরাহ্ন
রোহিঙ্গাদের মাথাপিছু সহায়তার পরিমাণ কমে প্রায় অর্ধেক

আজকালের কন্ঠ ডেস্ক : রোহিঙ্গাদের মাথাপিছু সহায়তার পরিমাণ কমে প্রায় অর্ধেকে দাঁড়িয়েছে। এজন্য জীবনজীবীকার তাগিদে ক্যাম্প ছেড়ে পালানোর পাশাপাশি স্বল্প আয়ের ছোটখাটো কাজ করছেন তারা। জড়িয়ে পড়ছেন নানা অপরাধে। চাপ বাড়ছে স্থানীয় পর্যায়ে। রোহিঙ্গাদের সহায়তা বাড়ানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন রোহিঙ্গাদের নিয়ে কাজ করা বিশ্লেষকরা।

ছয় বছর পার হয়েছে। তারপরও নিজভূমি মিয়ানমারের রাখাইনে ফিরতে পারেন নাই এই রোহিঙ্গারা। সহায় সম্পদ হারিয়ে পরভূমে বাধ্য হয়েছেন বিদেশি সহায়তা নির্ভর জীবন যাপনের। সেই সহায়তাও কমে গেছে ব্যাপকহারে। আগে মাসে মাথাপিছু ১২ ডলার পেলেও এখন পাচ্ছেন মাত্র ৮ ডলার। তাই বাধ্য হয়ে পরের কাজ করে অথবা নিজেরা ছোটখাটো দোকান দিয়ে জীবীকা নির্বাহের চেষ্টা করছেন কেউ কেউ।

২০১৭ সালে রোহিঙ্গা ঢলের পর থেকে জয়েন্ট রেসপন্স প্ল্যান-জেআরপি নামে আন্তর্জাতিক তহবিল ও সহায়তা সংগ্রহের কাজ করে জাতিসংঘের স্ট্র্যাটেজিক এক্সিকিউটিভ গ্রুপ। ২০১৭ সালে চারমাসের জন্য জেআরপিতে রোহিঙ্গা ব্যয় ধরা হয়েছিল ৪৩ কোটি ৪১ লাখ ডলার। দাতাদের কাছ থেকে পাওয়া গিয়েছিল ৩১ কোটি ৭২ লাখ ডলার বা ৭৩ শতাংশ। এখন পর্যন্ত ছয়টি জেআরপির চারটিতে ৭২ শতাংশের বেশি সহায়তা পাওয়া গেলেও পরে তা অনেক কমে যায়। চলতি বছর জেআরপিতে সহায়তা নির্ধারিত হয় ৮৭ কোটি ৫৯ লাখ ডলার। কিন্তু প্রথম আট মাসে পাওয়া গেছে মাত্র ২৬ কোটি ৮ লাখ ডলার যা প্রয়োজনীয় সহায়তার মাত্র ২৯ দশমিক ৮০ শতাংশ।

এ অবস্থা থেকে উত্তোরণে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের ওপর জোর দেন এই বিশ্লেষক।