বিমান বিধ্বস্তের দু`দিন পর প্রিগোজিনসহ ১০ জনের মরদেহ উদ্ধার | Daily AjKaler Kontho

বিমান বিধ্বস্তের দু`দিন পর প্রিগোজিনসহ ১০ জনের মরদেহ উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৬, ২০২৩, ১:২৯ অপরাহ্ন
বিমান বিধ্বস্তের দু`দিন পর প্রিগোজিনসহ ১০ জনের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : বিমান বিধ্বস্ত হওয়ার দু’দিন পর দুর্ঘটনাস্থল থেকে ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিনসহ ১০ জনের লাশ উদ্ধার করেছে রুশ কর্তৃপক্ষ। উদ্ধার হয়েছে বিধ্বস্ত বিমানের ফ্লাইট রেকর্ডারও।

গত শুক্রবার (২৫ আগস্ট) উদ্ধার হওয়া মরদেহগুলোর পোস্ট মর্টেমের পাশাপাশি জেনেটিক পরীক্ষা হবে বলে জানিয়েছে তদন্তকারী কর্তৃপক্ষ। উদ্ধারাভিযানে প্রিগোজিনকে বহনকারী বিধ্বস্ত বিমান ‘এমব্রায়ের লিগ্যাসি’র ফ্লাইট রেকর্ডার পাওয়ার দাবি করেছে ক্রেমলিন।

এদিকে, ব্যর্থ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়ায় হত্যা করা হয়েছে ৬২ বছর বয়সী প্রিগোজিনকে- যুক্তরাষ্ট্রের এমন দাবি অস্বীকার করেছে রাশিয়া। একইসাথে পশ্চিমা দেশগুলো এ দুর্ঘটনা নিয়ে মিথ্যাচার করছে বলেও অভিযোগ ক্রেমলিনের। এদিকে, বেলারুশে অবস্থান করলে প্রিগোজিন ও ওয়াগনার কমান্ডার দিমিত্রি আটকিনের এমন করুণ পরিণতি হতো না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। এ দু’জনকে বহুবার সতর্ক করা হয়েছিলো বলেও জানান তিনি।