বিএনপি ক্ষমতায় আসলে পদ্মাসেতুর পিলার খুলে বিক্রি করবে : নসরুল হামিদ বিপু | Daily AjKaler Kontho

বিএনপি ক্ষমতায় আসলে পদ্মাসেতুর পিলার খুলে বিক্রি করবে : নসরুল হামিদ বিপু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৬, ২০২৩, ১১:১২ পূর্বাহ্ন
বিএনপি ক্ষমতায় আসলে পদ্মাসেতুর পিলার খুলে বিক্রি করবে : নসরুল হামিদ বিপু

নিজস্ব প্রতিনিধি : দেশের গনতন্ত্রকে হত্যা করার জন্য বিদেশি ভাড়া করা দালালদের সাথে নিয়ে বিএনপি ষড়যন্ত্র করেছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শুক্রবার বিকেলে চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ আয়োজিত ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামি লীগ নয় জিয়াউর রহমানেই তার সময়ে সাজানো নির্বাচন করেছেন। যারা হত্যা ও ভোট চুরির রাজনীতি করেছে তারাই আজ গণতন্ত্রের কথা বলে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ আরো বলেন, ক্ষমতায় আশার জন্য বিএনপির মাথা কিলবিল করছে, তারা ক্ষমতায় আসলে পদ্মাসেতুর পিলার খুলে বিক্রি করে দিবে। তিনি বলেন ১৯৭০ সালের নির্বাচনে ২৫ শতাংশ ভোট আওয়ামী লীগ পায় নাই, সেই ২৫ শতাংশ ভোট স্বাধীনতার বিপক্ষের ছিলো। যারা ৬ দফার বিপক্ষে ছিলো স্বাধীনতার আন্দোলনের বিপক্ষে ছিলেন,এবং স্বাধীনতার সময় ও স্বাধীনতার পরবর্তী সময় ছিলেন, সেই ভোটারা আজ বংশবিস্তার করে বিএনপি জামায়াতে হয়েছে। সুতরাং দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে আপনাদের সতর্ক থাকতে হবে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মজিবুর রহমান,যুগ্ন-সাধারন সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাকুর হোসেন সাকু, কৃষি ও গবেষণা সম্পাদক আশরারুল হাসান আশু,সদস্য মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান,দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ সহ সভাপতি জাহাঙ্গীর শাহ খুশি, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মিরাজুর রহমান সুমন সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।