নিজস্ব প্রতিনিধি : ফেনী জেলার মহিপাল এলাকা হতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামি হালিম শিকদার’কে গ্রেফতার করেছে র্যাব-১০।
গত ২২ আগস্ট ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক ১৯:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল র্যাব-০৭ এর সহায়তায় ফেনী জেলার ফেনী মডেল থানাধীন মহিপাল এলাকায় একটি অভিযান পরিচালনা করে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত সাজা পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামি মোঃ হালিম শিকদার (৫০), পিতা- অন্নাত আলী শিকদার, সাং-বারইখালী, থানা-মোড়েলগঞ্জ, জেলা- বাগেরহাট’কে গ্রেফতার করে । এসময় তার নিকট হতে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আপনার মতামত লিখুন :