পেঁয়াজে ৪০ শতাংশ শুল্ক আরোপ প্রত্যাহারের দাবিতে আন্দোলনে ভারতীয় কৃষকরা | Daily AjKaler Kontho

পেঁয়াজে ৪০ শতাংশ শুল্ক আরোপ প্রত্যাহারের দাবিতে আন্দোলনে ভারতীয় কৃষকরা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২২, ২০২৩, ৪:০২ অপরাহ্ন
পেঁয়াজে ৪০ শতাংশ শুল্ক আরোপ প্রত্যাহারের দাবিতে আন্দোলনে ভারতীয় কৃষকরা

আজকালের কন্ঠ ডেস্ক : পেঁয়াজ রপ্তানির ওপর আরোপিত ৪০ শতাংশ শুল্ক প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছেন ভারতীয় কৃষকরা। সিদ্ধান্ত প্রত্যাহার না হলে পেঁয়াজের প্রধান পাইকারি বাজারে অনির্দিষ্টকাল নিলাম বন্ধ রাখার ডাক দিয়েছেন তারা।

ভারতের কেন্দ্রীয় সরকার পেঁয়াজের ওপর ৪০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপের পর থেকেই ক্ষোভে ফুঁসছেন কৃষকরা। সোমবার মহারাষ্ট্রে সমন্বিত বিক্ষোভ কর্মসূচি নিয়ে রাস্তায় নামেন পেঁয়াজ চাষিরা।

তাদের অভিযোগ, সরকারি সিদ্ধান্তে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বেন তারা। কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল, নাসিক-আওরঙ্গবাদ সড়ক অবরোধ, সরকারি আদেশের অনুলিপিতে আগুন দেয়া, স্মারকলিপি হস্তান্তরসহ বিভিন্ন প্রতিবাদী কর্মসূচি পালন করেন তারা। এরপর ভারতের কৃষিপণ্যের সবচে’ বড় পাইকারি বাজার লাসালগাঁও এবং নাসিকের কৃষি পণ্য উৎপাদন ও বাজার কমিটি অনির্দিষ্টকালের জন্য নিলাম বন্ধের ঘোষণা দেয়। এতে একাত্মতা জানিয়েছে জেলা পেঁয়াজ ব্যাবসায়ী সমিতি।