কবির হোসেন খান : বর্তমানে বাংলাদেশে মহামারী করোনা ভাইরাস ব্যাপকহারে আক্রান্ত হচ্ছে প্রতিদিন। তাই করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় দেশের সকল কারাগারগুলো থেকে সরকারি নির্দেশনা মোতাবেক কম সাজাপ্রাপ্ত অপরাধীদের মুক্তি দেয়ার সিদ্ধান্তের হয়। এর প্রেক্ষিতে গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেক্সের ২টি কারাগার থেকে ১৫ জন বন্দি মুক্তি দেয়া হয়েছে।
আজ ৯ ই মে শনিবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার বাহারুল ইসলাম জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে সরকারী সিদ্ধান্ত অনুযায়ী ফৌজদারী কার্যবিধি ৪০১ ধারায় ১৩জন বন্দিকে মুক্তি পায়।
এছাড়াও কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে দুই বন্দিকে মুক্তি দেয়া হয়েছে।
আজকালের কন্ঠ /কবির /মিজান
আপনার মতামত লিখুন :