প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ | Daily AjKaler Kontho

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৯, ২০২৩, ৬:২০ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

আজকালের কন্ঠ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

শনিবার (১৯ আগস্ট) দুপুরে গণভবনে তাদের সাক্ষাৎ হয় বলে নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন।

তিনি জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী কুশল বিনিময় করেন ও রওশন এরশাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

মুন বলেন, দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন নিয়েও তারা আলোচনা করেছেন সৌজন্য সাক্ষাতে।