বরগুনায় ছাত্রলীগের পদযাত্রা ও সমাবেশ | Daily AjKaler Kontho

বরগুনায় ছাত্রলীগের পদযাত্রা ও সমাবেশ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৮, ২০২৩, ১১:৫৫ পূর্বাহ্ন
বরগুনায় ছাত্রলীগের পদযাত্রা ও সমাবেশ

বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ গত বৃহস্পতিবার (১৭ই আগষ্ট) বিকেল ৪টায় সহস্রাধিক ছাত্রলীগ কর্মীদের অংশগ্রহণে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরানের নেতৃত্বে পৌর শহরের লাকুরতলা ব্রীজ থেকে পদযাত্রা শুরু করে শহর প্রদক্ষিণ শেষে পৌর সুপার মার্কেটের সামনে সমাবেশ করে তারা।

২০০৫ সালের ১৭ই আগষ্ট নিষিদ্ধ জঙ্গী সংগঠন হরকাতুল জিহাদ এর আমীর বাংলা ভাইয়ের নেতৃত্বে দেশব্যাপী সিরিজ বোমা হামলা করে। এতে সারা দেশে অনেক মানুষ আহত হয়। এছাড়াও ১৫ আগষ্ট, ২১ আগষ্ট ট্রাজেডি নিয়েও সমাবেশে আলোচনা করা হয়।

সমাবেশে বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান বলেন, বিএনপি জামাতকে আর কোন নতুন ট্রাজেডি সৃষ্টি করতে দেওয়া হবে না। তারা যদি ১৫ই আগষ্ট, ১৭ই আগষ্ট বা ২১শে আগষ্টের মত নতুন ট্রাজেডি সৃষ্টি করতে চায় বা করে তবে বাংলাদেশে ছাত্রলীগ তাদের ছাড় দেবে না, তাদের শক্ত হাতে দমন করা হবে।