এক শিক্ষার্থী অসুস্থ এইচএসসি পরীক্ষা চলাকালীন | Daily AjKaler Kontho

এক শিক্ষার্থী অসুস্থ এইচএসসি পরীক্ষা চলাকালীন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৭, ২০২৩, ৪:২৫ অপরাহ্ন
এক শিক্ষার্থী অসুস্থ এইচএসসি পরীক্ষা চলাকালীন

আজকালের কন্ঠ ডেস্ক : ফেনীর ফুলগাজীতে পরীক্ষা চলাকালীন কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে ফুলগাজী সরকারি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

অসুস্থ পরীক্ষার্থী উপজেলার দরবারপুর এলাকার এয়ার আহমদের মেয়ে জান্নাতুল নঈমা (১৮)। তিনি মুন্সীরহাট আলী আজম স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী।

জানা গেছে, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে বৃহস্পতিবার বেলা ১১টায় বাংলা প্রথম পত্রের পরীক্ষা চলাকালে জান্নাতুল নাঈমা অজ্ঞান হয়ে যায়। এ সময় শিক্ষকরা দ্রুত তাকে ফুলগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ভর্তির পরামর্শ দেন।

জান্নাতুল নাঈমার বাবা জানান, আমার মেয়ে আগে থেকেই অসুস্থ ছিল।

হাসপাতালের ডা. ওয়াহিদ উল্লাহ চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক অস্থিরতা থেকে অসুস্থ হতে পারে।

ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া ভূঁইয়া জানান, অসুস্থ পরীক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি ভালো আছেন।